বাংলাদেশ বার কাউন্সিলের বার্ষিক কার্যবিবরণী বৈঠক অনুষ্ঠিত

 
বাংলাদেশ বার কাউন্সিলের বার্ষিক কার্যবিবরণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বার কাউন্সিল ভবনে শনিবার সকাল ১০টা বৈঠক শুরু হয়ে দুপুরে শেষ হয়। 
 
বৈঠকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতিসহ দেশের ৬৪টি জেলা বারের সভাপতি ও  সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করেন। বার্ষিক কার্যবিরণী পর্যালোচনা ছাড়াও এই কাউন্সিলকে আরো কিভাবে কার্যকর ও এগিয়ে নেয়া যায় সে বিষয়ে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। 
 
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভেকেট আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বার কাউন্সিল নেতা অ্যাডভোকেট জেড আই খান পান্না , শ ম রেজাউল করিমসহ শতাধিক আইনজীবী নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।