সন্তানসম্ভবা কারিনা ‘ভীরে দি ওয়েডিং’র জন্য আর্শীবাদ: সোনম

 
কেউ যদি মনে করেন, কারিনা কাপুর সন্তানসম্ভবা হওয়ায় তার জন্য ‌‌‘ভীরে দি ওয়েডিং’ এর কাহিনী কিছুটা পরিবর্তন আনা হয়েছে তা সঠিক নয়। সোনম কাপুরের ভাষ্যে, ছবিটির চিত্রনাট্য আগের মতোই আছে। 
 
সোনম কাপুর বলেছেন, কারিনা যদি সন্তানসম্ভবা না হতেন তবে তাকে সন্তানসম্ভবা দেখানোর জন্য সেভাবে সাজানো হতো। তাই এটি আমাদের জন্য ঈশ্বরের আর্শীবাদ। 
 
তিনি বলেন, লোলো (কারিশমা) ও বেবো (কারিনা), আমার বোন রিয়া ও আমি খুবই কাছের মানুষ। বেবো আমার পছন্দের অভিনেত্রীদের মধ্যে একজন। তার সঙ্গে কাজ করতে পারা আমার কাছে আনন্দের বিষয়। 
 
‘ভীরে দি ওয়েডিং’ ছবিতে আরো থাকছেন স্বরা ভাস্কর ও শিখা তিলসানিয়া। খবর: হিন্দুস্তান টাইমস।