বিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকার আরোহী নিহত, আহত ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুদিপাড়া বিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বনভোজনের নৌকার আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই আরোহী। দেওয়ান সাব্বির ঢাকা জেলার আশুলিয়া থানার দীঘল গ্রামের দেওয়ান সেলিমের ছেলে।
 
জানা গেছে, শনিবার সকালে উপজেলার ভাসুরা গ্রামের কিছু লোক ইঞ্জিন চালিত একটি নৌকায় করে বনভোজনের উদ্দেশ্যে রাজধানীর মিরপুর রওনা করে। উপজেলার মুদিপাড়া বিলে পৌঁছালে নৌকার ছাদের উপর বসে থাকা দেওয়ান সাব্বির বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় সোহাগ হোসেন (২২) ও  সুরুজ মিয়া (৩০) নামে আরো দুই যুবক আহত হন।
 
সাব্বির দুইদিন আগে উপজেলার মুদিপাড়া গ্রামের নানা রতন মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। আহত সুরুজ ও সোহাগকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার উজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, বর্ষায় বিলের পানি বৃদ্ধি পেয়ে পানির স্তর উপরে উঠে গেলে বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের তার পানির স্তর থেকে কয়েক হাত উপরে থাকে। সতর্ক না থাকলে যেকোনে নৌযানের মাস্তুলে বা উপরে থাকা কোনকিছুতে ওই তারের স্পর্শ লাগে। বা হতাতের ঘটনা ঘটে।