লক্ষ্মীপুরে পুকুর থেকে এক অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পৌর শহীদ স্মৃতি একাডেমীর প্রধান শিক্ষক হোসেন হায়দর এর বাড়ীর পুকুর থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।
 
 শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করতে ওই পুকুরে ফেলে দেয় বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে শহরের ঐ বাড়ীর পুকুরে অজ্ঞাত এক যুবতীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। 
 
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে  প্রেরণ করে। পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ওই যুবতীকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে নির্জন ওই পুকুরে ফেলে দিয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।