ইতিহাস গড়ে সোনা জিতলেন ভিয়েতনামের হোয়াং

 
ভিয়েতনামের ইতিহাসে অলিম্পিকে প্রথম সোনা জিতলেন সুয়ান ভিন হোয়াং। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সেরা হয়েছেন তিনি। 
 
ফাইনাল রাউন্ডে ২০২.৫ পয়েন্ট নিয়ে ফেলিপে উকে (২০২.১) পেছনে ফেলেন হোয়াং। এদিকে ফেলিপের হাত দিয়েই আসরের প্রথম পদক জিতে নিয়েছে ব্রাজিল। চীনের উয়েই পাং জিতেছেন ব্রোঞ্জপদক। 
 
এর আগে অলিম্পিকে ভিয়েতনামের সর্বোচ্চ সাফল্য ছিল দুটি রৌপ্যপদক। 
 
ইত্তেফাক/এএস