নতুন স্মার্টফোন উন্মোচন করেছে ভারতীয় স্মার্টফোন নির্মাতা মাইক্রোম্যাক্স। আপাতত স্থানীয় বাজারে রিটেল স্টোরের মাধ্যমে 'ক্যানভাস ইউনাইট ৪ প্লাস' নামের ওই স্মার্টফোন বিক্রি হচ্ছে।
মেটাল বডির স্মার্টফোনটি এখন মিলছে গোল্ড, গ্রে ও সিলভার রংয়ে। ১২টি ভারতীয় ভাষা সমর্থিত এই স্মার্টফোনে 'টেক্সট-টু-স্পিস' সুবিধা রয়েছে ৬টি ভারতীয় ভাষার জন্য। এ ভাষাগুলো হলো- হিন্দি, তামিল, মালয়ালম, মারাঠি, বাংলা ও তেলুগু।
এবার আসা যাক মডেলটির স্পেসিফিকেশনের কথায়। ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির এইচডি কোয়ালিটি ডিসপ্লে। ১ গিগাহার্টজ কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসরের সঙ্গে ২ জিবি র্যাম। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো আপডেট, ইন্টারনাল মেমোরি ১৬ জিবির, যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
দামের নিরিখে এই স্মার্টফোনের ক্যামেরাও বেশ শক্তিশালী। ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ফ্রন্টে ৫ এমপি। রয়েছে এলইডি ফ্ল্যাশও। ফোরজি, এলটিই, থ্রিজি সমর্থিত এই ফোনের ব্যাটারি ২৫০০ এমএএইচ।
ভারতের বাজারের জন্য ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় নয় হাজার টাকা।
ই্ত্তেফাক/এএম/এমআই