মেশিন লার্নিং স্টার্টআপ কিনল অ্যাপল

যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক মেশিন লার্নিং স্টার্টআপ টুরিকে ২০ কোটি ডলার ব্যয়ে কিনেছে অ্যাপল। মূলত ডিজিটাল সহযোগী সিরির ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল। এছাড়া প্রতিষ্ঠানটির পরবর্তী কিছু পদক্ষেপেও প্রযুক্তিগতভাবে সহায়ক ভূমিকা রাখতে পারে এই টুরি।
 
টুরি আগে গ্রাফল্যাব আর ড্যাটো নামে পরিচত ছিল। এই প্রতিষ্ঠানটিকে কিনতে যাচ্ছে বলে প্রযুক্তি সাইট রিকোড-কে নিশ্চিত করেছে অ্যাপল। এটি গ্রাফল্যাব নামের 'ওপেন-সোর্স' প্রকল্প থেকে যাত্রা শুরু হয় স্টার্টআপটির।
 
তবে টুরি অধিগ্রহণের ফলে পুঁজিবাজারে অ্যাপলের শেয়ারমূল্যেও দেখা যাচ্ছে চাঙ্গাভাব। গত সপ্তাহের শেষদিনে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য দেড় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাড়ে তিন মাসে সর্বোচ্চে।
 
মেশিন লার্নিং নামের এক ধরনের বিশেষ এআই ব্যবহারের মাধ্যমে টুরি ডেভেলপারদের সফটওয়্যার, সেবা নির্মাণ ও ব্যবস্থাপনায় সহায়তা করে।
 
ইত্তেফাক/এএম