গাজীপুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে মহানগরীর চাপুলিয়া এলাকা থেকে গাছের সঙ্গে বাধা অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে। তার পরণে ছিল জিন্সের প্যান্ট ও সেন্টু গেঞ্জি।
জয়দেবপুর থানার এসআই শেখ হাজ্জাজ জানান, শশ্বান-পাজুলিয়া সড়কের চাপুলিয়া স্বদেশ ট্রেনিং সেন্টারের কাছে একটি আম গাছের সঙ্গে বাধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের গলায় রশি দিয়ে পেঁচানো এবং শার্ট দিয়ে গলা বাঁধা ছিল। ঐ যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।
ইত্তেফাক/এএস