বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী জোন কে কেম্পানিকরণ প্রক্রিয়ার বিরুদ্ধে কেন্দ্রীয় ঘোষিত পটিয়া বিতরণ বিভাগের উদ্যোগে আজ রবিবার কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক কালো ব্যাচ ধারণ ও অবস্থান ধর্মঘট কমসূচী পালিত হয়।
মো. কুদ্দুচ্ছুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন কুমার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঐক্য পরিষদের নেতা জহিরুল হক, মো: সাইফুল্লাহ রনি, রনজিত কান্তি দেব, কামরুল হাসান বাবু, মো: শাহাব উদ্দীন, মো: ইউসুফ নবী টিপু, মো: নাজিম উদ্দীন বাহাদুর, মো: ইব্রাহিত প্রমুখ।
সকল নেতৃবৃন্দ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত সকল কর্মসূচী বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোন অবস্থাতেই কোম্পানিতে রুপান্তর করা যাবে না। অবিলম্বে মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত কোম্পানীতে রপান্তরের সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথা আগামীতে সকল কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের বৃহত্তর কর্মসূচীর মাধ্যমে ঐকবদ্ধভাবে প্রতিহত করা হবে।
দৈনিক ইত্তেফাক/ এমএইচ