জামালগঞ্জের ৭টি গ্রামে পৌঁছালো বিদ্যুতের আলো

জামালগঞ্জ সাতটি গ্রামের ৬৫০টি পরিবারে পৌঁছালো বিদ্যুতের আলো। রবিবার সকালে উপজেলার সেলিমগঞ্জ, কালাজুড়া, সৈয়দনগর, রহিমাপুর, উজ্জ্বলপুর, মানিগাও, জাল্লাবাজ সহ সাতটি গ্রামে এই বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়।
 
উপজেলার ফেনারবাক ইউনিয়নের কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বিদ্যুতায়নের উদ্ধোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
 
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,  বাংলদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। কোনো অপশক্তিই দেশের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আওয়ামী লীগ জনগণের সরকার বলেই প্রত্যন্ত এলাকায় ব্যাপক উন্নয়ন হচ্ছে। বিদ্যুতের আলো জ্বলছে ঘরে ঘরে।
 
১ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে একই দিনে ফেনারবাক ইউপি, বেহেলী ও ভীমখালী ইউনিয়নে বিদ্যুৎতায়ন উদ্বোধন করা হয়। 
 
বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী’র সভাপতিত্বে ও উপজেলার আওয়ামীলীগের নেতা রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. সুহেল পারভেজ, এজিএম মৃনাল চৌধুরী, সুনামগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ও জামালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জামালগঞ্জ উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন প্রমুখ।
 
দৈনিক ইত্তেফাক/এমএইচ