যত দ্রুত সম্ভব ব্রিটিশ কাউন্সিল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।
রবিবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে গত ২৭ জুলাই নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব কার্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় । তখন নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে থাকা সাপেক্ষে শিগগিরই আবার সব রকম কার্যক্রম চালু করার হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। ঢাকায় ফুলার রোড ও ধানমণ্ডি, চট্টগ্রাম ও সিলেটে ব্রিটিশ কাউন্সিলের অফিস এবং গুলশান ও উত্তরার দুটি শিক্ষাকেন্দ্র রয়েছে। এই ছয়টি অফিসে কর্মরত কর্মীদের সংখ্যা প্রায় দেড়’শ। এর মধ্যে বিদেশি কর্মকর্তা রয়েছেন প্রায় ১০ জন।