শরীয়তপুরের নড়িয়া পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শহীদুল ইসলাম বাবু রাঢ়ি বিজয়ী হয়েছেন।
রবিবার সন্ধ্যায় নড়িয়ার ইউএনও শামসুল হক ফল ঘোষণা করেন। নারিকেল গাছ মার্কায় বাবু পেয়েছেন পাঁচ হাজার ২৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী মো. মাহমুদুল হাসান জুয়েল জগ প্রতীকে পেয়েছেন চার হাজার ৪১৭ ভোট। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পেয়েছেন ৪৯৩ ভোট। এ নির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বিএনপির কোন প্রার্থী ছিল না।
গত ১৯ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে নড়িয়া পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা মো. হায়দার আলী মারা যাওয়ায় এ পদটি শূন্য হয়।