নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল এবং যুক্তরাষ্ট্র

স্বাগতিক ব্রাজিল রিও অলিম্পিকে নারী ফুটবলে গত শনিবার সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ‘ই’ গ্রুপের  শীর্ষ দল হিসেবে অধিনায়ক মার্তার দল সেমিফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নামবে। শেষ আটের টিকিট পেয়েছে শক্তিশালী যুক্তরাষ্ট্রও। কারলি লয়েডের একমাত্র গোলে ফ্রান্সকে হারিয়ে এ নৈপূণ্য দেখায় তারা।
 
এছাড়া নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড এবং কানাডা। দল দু’টি হারিয়েছে যথাক্রমে কলম্বিয়া এবং কানাডাকে। শেষ আটের টিকিট নিশ্চিত করা অপর দুই দল হল জার্মানি এবং চীন। জার্মানি প্রথমে পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত ড্র নিয়ে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। চীনের নারী ফুটবল দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ ফুটবল নৈপূণ্য দেখিয়ে এগিয়ে যাওয়ার পথ তৈরী করে।
 
নারী ফুটবলে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে মঙ্গলবার। এদিন অস্ট্রেলিয়া লড়বে জিম্বাবুয়ের সঙ্গে এবং নিউজিল্যান্ড খেলবে ফ্রান্সের সঙ্গে। সকারওয়ে