ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
 
রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার রহমতগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র জহিরুল ইসলাম ও অটোরিকশা চালক কাকনহাটি গ্রামের রফিকুল ইসলাম।
 
গুরুতর আহত  চন্নু মিয়া, সাখাওয়াত হোসেন, ও অজ্ঞাতনামা একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূইয়া ও কাঞ্চনকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।