ঘোড়াঘাট পৌরসভায় বিএনপি প্রার্থী জয়ী

দিনাজপুর ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আ. সাত্তার মিলন ৪ হাজার ১১০ ভোট পেয়ে  মেয়র নির্বাচিত হয়েছেন।
 
তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ ৩ হাজার ৮২৭ পেয়েছেন।
 
রবিবার সন্ধ্যায় জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ঘোড়াঘাট নুরুজ্জামান তালকুদার নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
 
সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জোসনা বেগম, খাতিজা বেগম, আয়েশা সিদ্দিকা। সাধারণ কাউন্সিলর পদে ফেরদৌসি বেগম বিলকিস, মো. সাহারুল ইসলাম,  আ. কাদের মিয়া, সাহেব মিয়া, মোহাম্মদ আলী, সোবাহান আলী, রেজওয়ান মিয়া, আঃ মমিন ও জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন ।