ভেড়ামারায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

রবিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় প্লাষ্টিকের বস্তায় চাল রাখার অপরাধে শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে সে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা তাৎক্ষনিক জরিমানায় মুক্তি পায়।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা। এ সময় উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর কুষ্টিয়া জেলা মুখ্য পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস। মুখ্য পরিদর্শক সোহরাব উদ্দিন বলেন, সরকারে গৃহিত যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসাবে দেশ ও জাতীর স্বার্থে পাট খাতের উন্নয়নে এবং দেশের সার্বিক অথনৈতিক উন্নয়নে উক্ত আইনটি যথাযথভাবে পালনে সকলের সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য গত ২ বছরে কুষ্টিয়া জেলায় শতাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে প্লাষ্টিকের বস্তার পরিবর্তে ইতিমধ্যে ব্যপকহারে পাটের তৈরি বস্তার ব্যাবহার বেড়েছে। সেইসঙ্গে কুষ্টিয়া জেলায় পাট আইনটির সন্তোষজনক বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন রাষ্ট্রীয় সম্মননা পদক অর্জন করেছেন।