ঝিনাইদহে বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

 
ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। 
 
তাদের মধ্যে শৈলকুপায় ও কোট চাঁদপুর উপজেলায় দুই জামায়াত কর্মী রয়েছে।
 
গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।
 
 
 
ইত্তেফাক/কেকে