স্মার্টফোন বাজারে এখনো ভালো কোনো অবস্থান তৈরি করতে পারেনি কুলপ্যাড। তবুও এই বাজারে দাঁড়ানোর চেষ্টায় ক্ষান্ত দেয়নি স্মার্টফোন নির্মাতা এই চীনা প্রতিষ্ঠান।
এবার সেলফি প্রধান একটি ফোন আনতে যাচ্ছে কুলপ্যাড। আগামী ১০ আগস্ট ভারতের বাজারের জন্য উন্মোচন করা হবে এই ফোন। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এই স্মার্টফোন বাজারের যে কোনো সেলফি প্রধান ফোনের চেয়ে উন্নত মানের সেলফি দেবে গ্রাহকদের।
ইতোমধ্যেই অনলাইনে ফোনটির টিজার ছাড়তে শুরু করেছে কুলপ্যাড। টিজার দেখে অনুমান করা যায়, নতুন মডেলটির রিয়ার ক্যামেরা হতে পারে ১৩ মেগাপিক্সেলের। ডিসপ্লেও হতে পারে বেশ বড়, অন্তত ৫-৫.৫ ইঞ্চির। থাকতে পারে ৪ জিবির র্যাম।
বেশ ক'টি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের দাবি, নতুন স্মার্টফোনটিতে ৩.৫ এমএম অডিও জ্যাক রয়েছে। মডেলটির দাম এখনও জানানো হয়নি।
চলতি বছরের মে মাসে কুলপ্যাড-এর ফ্ল্যাগশিপ মডেল ‘ম্যাক্স’ উন্মোচন করা হয়। ওই ফোনে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়। এছাড়াও জুড়ে দেয়া হয় ১.৫ গিগাহার্টজ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসর, সঙ্গে ৪ জিবি র্যাম। মডেলটির ইন্টারনাল স্টোরেজ ছিলো ৬৪ জিবির।