গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়ে সিপিএলের শিরোপা জয় করল সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াহস। সোমবার ভোরে শুরু হওয়া ম্যাচে ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন সাকিব।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৯৩ রানে অলআউট হয়ে যায় গায়ানা। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন সোহেল তানভির। আর ডোয়াইন স্মিথ করেন ১৭ রান।
জবাবে ১২ ওভার ৫ বলে ক্রিস গেইলের উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জ্যামাইকা। ১০ম ওভারে ফিরে যাওয়ার আগে ৭৯ রানের উদ্বোধনী জুটিতে ২৭ বলে ৫৪ রান করেন জ্যামাইকার গেইল। এরপর চ্যাডউইক ওয়ালটন (২৫*) ও কুমার সাঙ্গাকারার (১২*) ব্যাটেই জয় তুলে নেয় সাকিবের দল।
ইত্তেফাক/এএস/এমআই