ঠাকুরগাঁওয়ে আবু তালেব (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে সদর উপজেলার ফকদনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, মৃত আবু তালেব (৩৫) শীবগঞ্জ বাজারের আশরাফ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ভোরে ঠাকুরগাঁও-ভাওলার হাট নেকমরদ পাকা রাস্তার পাশে পুকুরে এলাকাবাসী লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে পুলিশ সইদুল নামে একজনকে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
ঠাকুরগাঁও সদর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
ইত্তেফাক/কেকে