রিও অলিম্পিকে নিজের গড়া বিশ্ব রেকর্ড ভাঙলেন যুক্তরাষ্ট্রের কেটি লেডিকি। মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন তিনি।
বাংলাদেশ সময় সোমবার সকালে লেডিকি নতুন রেকর্ড গড়তে সময় নেন ৫৬.৪৬ সেকেন্ড। এর আগে ২০১৪ সালে এই বিভাগে ৩.৫৮.৩৭ সেকেন্ডে বিশ্বরেকর্ড গড়েন তিনি।
লেডিকির চেয়ে ৪.৭৭ সেকেন্ডে পেছনে থাকা যুক্তরাজ্যের জ্যাজ ক্যারলিন রুপা জিতেছেন। আর যুক্তরাষ্ট্রের লিয়া স্মিথ পেয়েছেন ব্রোঞ্জ পদক।
ইত্তেফাক/এএস