নাব্য-সঙ্কটে শিমুলিয়া-কাওড়াকান্দি

পানি কমতে শুরু করায় পদ্মা নদীতে পলি জমে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে নাব্য-সঙ্কট দেখা দিয়েছে। যে কারণে খুব কম সংখ্যক যানবাহন নিয়ে ফেরিগুলো নদী পারাপার হচ্ছে।
 
মুন্সীগঞ্জ বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালিদ জানান, প্রায় এক মাস ধরে অতিরিক্ত পানি প্রবাহিত হওয়ায় পদ্মায় প্রচুর পলি জমে নাব্য-সঙ্কটের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে পদ্মা নদীর পানি কমতে থাকায় শনিবার থেকে লৌহজং টার্নিং পেয়েন্টে বড় ফেরিগুলো আটকে যাচ্ছে। নাব্যতা ফিরিয়ে আনরে ড্রেজিংকাজ শুরু করা হয়েছে।
 
অন্যদিকে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট বন্ধ থাকায় শিমুলিয়া-কাওড়াকান্দি রুটের দুই পাড়ে প্রায় ৩০০ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
 
মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল বলেন, পদ্মার পানি ভাগ্যকূল পয়েন্টে ১৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মাওয়ায় ১৮ সেন্টিমিটার কমে পানি বিপদসীমার ২৫  সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
 
 
ইত্তেফাক/এএসএমইউ/এমআই