অ্যাডাল্ট কমেডি ছবিতে কাজ করতে মোটেই রাজি নন অদিতি রায় হায়দারি। কারণ, অ্যাডাল্ট কমেডি তার 'নারীবিদ্বেষী' ছবি বলেই মনে হয়।
অদিতি বলেছেন, 'কোনও দিনই অ্যাডাল্ট কমেডি করব না। কমেডি এবং মহিলাদের লঘু করে দেখানোটা কিন্তু এক নয়! তাই কমেডি ছবি করলেও সেক্স কমেডি আমার পছন্দ নয়।'
শুক্রবারই মুক্তি পেয়েছে অদিতির ছবি ‘দ্য লিজেন্ড অফ মাইকেল মিশ্র’। সেটি কমেডি ঘরানারই ছবি।
তবে অদিতি জানিয়েছেন, বলিউডের বাকি অভিনেতাদের মতো তিনিও চেষ্টা করে যাচ্ছেন আরও ভাল কাজ করার। প্রতিযোগিতার মধ্যে দিয়ে এগোতে হয় ইন্ডাস্ট্রিতে। তাই নিজেকে ছাড়া অন্য কারও কথা ভাবার সময় নেই তার।