নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘ফ্রিকি আলি’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বেশ খোশ মেজাজে ছিলেন সালমান খান। সেখানে জানিয়েছেন, এখনো ‘কৌমার্য’ ভাঙেনি তার।
‘ফ্রিকি আলি’ ছবির ট্রেলারের একটি দৃশ্যে নওয়াজউদ্দিনকে বলতে শোনা যায়, ইচ্ছা থাকলেও মায়ের উপদেশ মেনে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করতে পারছেন না তিনি।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা নওয়াজকে প্রশ্ন করেন, বাস্তব জীবনে এরকম পরিস্থিতিতে পড়েছিলেন কিনা? এর মাঝেই সালমান উত্তরে বলেন, সে তো বিবাহিত।
এসময় পাল্টা সালমানকেই প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, আমি এর আগেই উত্তর দিয়েছি। বিয়েও হয়নি আর সেটিও (শারীরিক সম্পর্ক) হয়নি।
এর আগে কফি উইথ করণ অনুষ্ঠানে সালমান খান বলেছিলেন, এখনো তার ‘কৌমার্য’ ক্ষুণ্ন হয়নি। এটি তিনি তার ভবিষ্যত স্ত্রীর জন্য রেখে দিয়েছেন।
‘ফ্রিকি আলি’ ছবিতে আরো অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন ও আরবাজ খান। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/এএস