রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রংপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
 
সোমবার বিকাল ৩টার সদর উপজেলার পাগলাপীর মুচির মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুচির মোড় এলাকার হোটেল ব্যবসায়ী সহরাব হোসেন (৫০) ও সহিদার রহমান (৫৫)। 
 
সদর থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইমলাম জানান, দিনাজপুর-রংপুর সহসড়কের পাগলা পীর মুচির মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছিল। এ সময় চেকপোস্টের সামনে দাঁড়ানো একটি মোটরসাইকেলকে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সহরাব হোসেন ও সহিদার রহমান নিহত। এ সময় কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের রংপুর ও তারাগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।