অলিম্পিকে অদ্ভুত নিষেধাজ্ঞা, টয়লেটে মাছ ধরা যাবে না!

রিও অলিম্পিকে টয়লেটে এক অদ্ভুত নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। অ্যাথলেটদের টয়লেটে ছিপ দিয়ে মাধ্যমে মাছ না ধরতে আহ্বান করেছে!
 
শনিবার মার্কিন বাস্কেটবল তারকা এলেনা ডেলে ডন ইনস্টাগ্রামে রিও অলিম্পিকে টয়লেটে কী কী করা যাবে না-এমন একটি সাইনবোর্ডের ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায় ছবির নিচে বাম দিকে একজন ছিপ নিয়ে টয়লেটের কমোডে মাছ ধরছে এমন ছবিতে লাল করে ক্রস দেয়া। সেই ছবিতে এলেনা মজা করে ক্যাপশন লিখেন, আজকে হয়তো আর টয়লেটে মাছ ধরা হবে না!
  
টয়লেটে নিষিদ্ধ উদ্ভট কর্মকাণ্ডের মধ্যে রয়েছে, কুকুরের মতো প্রস্রাব করা যাবে না ও বমি করা যাবে না। উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে রাশিয়ার সোচিতে শীতকালীন অলিম্পিকেও এই উদ্ভট নিষেধাজ্ঞার কথা টুইটারে পোস্ট করেছিলেন কানাডার স্নো বোর্ডার সেবাস্তিয়ান টোন্যান্ট। হাফিংটন পোস্ট।
 
ইত্তেফাক/ এসএসএ