অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৮ আগামীকাল জাতীয় জাদুঘরে

প্রতিবছরের মতো এবারও পাক্ষিক অনন্যা বর্ষব্যাপী আলোচিত-আলোকিত দশ কৃতী নারীকে সম্মাননা প্রদান করতে যাচ্ছে। আগামীকাল শনিবার (২৩ মার্চ) বিকাল ৪.৩০ মিনিটে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৮’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবারের সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন: ডা. সায়েবা আক্তার (চিকিৎসা), পারভীন মাহমুদ (ব্যবস্থাপনা ও উন্নয়ন), শামসুন্নাহার (প্রশাসন), আফরোজা খান (উদ্যোক্তা), সোনা রানী রায় (কুটিরশিল্প), লাইলী বেগম (সাংবাদিকতা), নাজমুন নাহার (তারুণ্যের আইকন), সুইটি দাস চৌধুরী (নৃত্যশিল্পী), রুমানা আহমেদ (খেলাধুলা) ও ফাতেমা খাতুন (প্রযুক্তি)।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লাল-সবুজে সেজেছে শিবচর

উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে অনন্যা শীর্ষদশ সম্মাননা প্রদান করা হচ্ছে। প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের ১০জন বিশিষ্ট নারীকে এই সম্মাননা দেওয়া হয়। 

ইত্তেফাক/নূহু