বিদেশিদের বাড়ি ভাড়া দেয়ার সময় ভিসার মেয়াদ দেখার পরামর্শ

বিদেশি নাগরিকদের বাড়িভাড়া দেয়ার আগে তাদের ভিসার মেয়াদ দেখে নির্দিষ্ট সময় পর্যন্ত ভাড়া দেয়ার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। এছাড়া এই দেশে এসে কেউ যেন অপরাধ করতে না পারে, সেজন্য বিদেশিদের চলাফেরা নজরদারি করারও আহ্বান জানিয়েছেন তারা।
 
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত ‘বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
 
রাজধানীর মিরপুর ডিওএইচএসের এক বাড়ি থেকে শুক্রবার পর্যটন ভিসায় আসা হোটেল-রেস্টুরেন্টে কাজ নেয়া ৪৪ নেপালি নাগরিককে আটক করা হয়। এদের কারও ভিসার মেয়াদ ছিল না। এর তিনদিনের মাথায় এই সুপারিশ করল সংসদীয় কমিটি।
 
ইত্তেফাক/এমএএস