বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
 
সোমবার বিকেল ৫টায় তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিমুল হোসেন (১৭) নগরীর মির্জাপুর পূর্বপাড়া এলাকার বাবলু কশাইয়ের ছেলে।
 
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সোমবার বিকেল ৫টার দিকে শিমুল ও ঈশা মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এ সময় তালাইমারী এলাকায় একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দুইজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই শিমুলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ঈশাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।