ডোপিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১১ সালে নিষিদ্ধ হয়েছিলেন থাইল্যান্ডের সুকন্যা স্রিসুরাত। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সেই সুকন্যাই রিও অলিম্পিকে স্বর্ণজয় করেছে।
মেয়েদের ৫৮ কেজি ওজন বিভাগে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২৪০ কেজি তুলে সেরা হয়েছেন সুকন্যা। স্ন্যাচে ১১০ ও ক্লিন অ্যান্ড জার্কে ১৩০ কেজি তুলেন ২১ বছর বয়সী এই ভারোত্তোলক।
একই ক্যাটাগরিতে রৌপ্যপদক জয় করেছে থাইল্যান্ড। সিরিকায়েউ পিমসিরি ২৩২ কেজি তুলে পেয়েছেন রুপা।
ইত্তেফাক/এএসএস