রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

রাজধানীর জুরাইনে বন্ধুর ছুরিকাঘাতে সাইদুর রহমান (২৫) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যু হয়।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, জুরাইনের মুরাদপুর হাইস্কুলে রোডে সাইদুরের বাসা। রবিবার সন্ধ্যায় সাইদুরের মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। এ নিয়ে সাইদুর তার দুই বন্ধুকে সন্দেহ করে। সোমবার দুপুরে হাইস্কুল রোডে ওই দুই বন্ধুর সঙ্গে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সাইদুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
 
সাইদুরের মা আয়েশা হক জানান, দুই/তিন মাসের মধ্যে সাইদুরের মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা ছিল। তার বন্ধুরাই তাকে খুন করেছে।
 
এ ঘটনায় তিনি বাদী হয়ে কদমতলা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
 
 
ই্ত্তেফাক/এএসএমইউ/এমআই