অরুণাচলের সাবেক মুখ্যমন্ত্রীর ‌‌‘আত্মহত্যা'

 
ভারতের অরুণাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কালিখো পুলের (৪৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। কালিখো পুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। 
 
কয়েক সপ্তাহ আগে সুপ্রিম কোর্ট কালিখো পুলকে তার পদ থেকে অপসারণের আদেশ দিয়েছিল।
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কালিখো পুলের বাড়ির সংস্কার কাজ চলছিল বিধায় তিনি ইটানগরে মুখ্যমন্ত্রীর বাসভবনেই ছিলেন। সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়। 
 
সূত্র জানিয়েছে, মৃত্যুর আগে কালিখো একটি ডায়রি রেখে গেছেন। পুলিশ সেটি খতিয়ে দেখছে। 
 
আঞ্জৌ জেলার হাউলিয়াং বিধানসভা থেকে নির্বাচিত বিধায়ক ও সাবেক মন্ত্রী বিজেপির সমর্থনে সরকার গঠন করেন কালিখো পুল। সাড়ে চারমাস অরুণাচলের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। কিন্তু জুলাইয়ে সুপ্রিম কোর্টের আদেশে তাকে পদ ছেড়ে দিতে হয়। 
 
ইত্তেফাক/এএসএস