১৬ বছরের অনশন ভাঙছেন 'মনিপুরের লৌহমানবী'

দীর্ঘ ১৬ বছর আজ বুধবার অনশন ভাঙতে যাচ্ছেন ভারতের 'মনিপুরের লৌহমানবী' বলে পরিচিত সমাজকর্মী ইরম চানু শর্মিলা। 'আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট' বা আফস্পা প্রত্যাহারের দাবিতে লড়াই চালিয়ে আসছিলেন তিনি।
 
আজ সকাল ১০টার দিকে তিনি ইম্পাল হাসপাতালের বাইরে আসেন এবং স্থানীয় আদালতে গিয়ে আইনজীবীদের উপস্থিতিতে অনশন ভাঙার ঘোষণা দেন।
 
প্রায়শই চোখের সামনে নিরীহ মানুষকে সেনাসদস্যদের গুলিতে মরতে দেখে দীর্ঘ সংগ্রামের পথ বেছে নেন তিনি। তবে অস্ত্র নয়; আপাত নিরীহ অনশনের মধ্য দিয়েই প্রতিবাদ ছুড়ে দিয়েছেন রাষ্ট্রের দিকে।
 
কিছু দিন আগেও শর্মিলা ঘোষণা করেন, তিনি অনশন ভাঙবেন। ভোটে দাঁড়াবেন এবং বৈবাহিক সম্পর্কও স্থাপন করবেন।