এফিমোভাকে পেছনে ফেলে সোনা জিতলেন কিং

 
রাশিয়ার ইউলিয়া এফিমোভাকে পেছনে ফেলে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের লিলি কিং। একই ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতেছেন লিলির স্বদেশী কেটি মাইলি। 
 
ডোপিংয়ের অভিযোগে সাময়িক নিষিদ্ধ ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন এফিমোভা। অলিম্পিক শুরুর কিছু আগে আইনি লড়াই চালিয়ে অংশ নেয়ার সুযোগ পান ২৪ বছর বয়সী এই সাঁতারু।
 
অলিম্পিকে সোনা জিতে সমালোচকদের জবাব দিতে চেয়েছিলেন এফিমোভা। কিন্তু শেষ না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি। 
 
ইত্তেফাক/এএসএস