২৯ বছরের ব্যাঙ্কার মহিলা বাড়ি থেকে বেরিয়েছিলেন। সঙ্গে ছিলো তার ৩ বছরের মেয়ে। কিন্তু এর পরেই ঘটে যায় মর্মান্তিক এক ঘটনা। মায়ের কু-কর্মের জন্য প্রাণ গেলো সন্তানের। আমেরিকার মিসিসিপি প্রদেশে ঘটনাটি ঘটেছে।
দেশটির গণমাধ্যমের খররে জানানো হয়েছে, নিজের মেয়েকে গাড়িতে চকলেট ও আইসক্রিম দিয়ে গাড়ির সব কাঁচ তুলে একটি ডিপার্টমেন্টাল স্টোরে পৌঁছে যান মহিলা। সেখানেই তার বয়ফ্রেন্ড কাজ করতো। বয়ফ্রেন্ডের সঙ্গে চুটিয়ে প্রেম করতে করতে সময়ের কোনও হিসেব ছিল না। এর মধ্যে পার হয়ে গেছে ৩ ঘণ্টা। যখন মনে হলো তখন দেখেন; মেয়েকে তিনি তিন ঘণ্টা আটকে রেখেছেন।
আরো পড়ুন: মায়ের গয়না বন্ধক রাখতে বাধ্য হচ্ছেন জেটের পাইলটরা
ততক্ষণে বদ্ধ গাড়িতে অক্সিজেনের অভাবে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে ছোট্ট শিশুটি দেহ। ওই গাড়িতে করেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনও লাভ হয়নি। সেখানে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
ইত্তেফাক/বিএএফ