জামালপুর সদর উপজেলার ঝাউরাম এলাকা থেকে গত সোমবার রাতে অস্ত্র ও গুলিসৈহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ইব্রাহীম খান (২১), একই উপজেলার হাসিল বটতলা গ্রামের অমল মিয়ার ছেলে মো. মুরাদ হাসান (২০) এবং ডেফুলিবাড়ী দক্ষিণ পাড়া গ্রামের হামিদ মিয়ার ছেলে কনিজ আহমেদ (২৩)।
মঙ্গলবার দুপুরে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, সোমবার রাতে পুলিশের একটি টহল দল জামালপুর-ভাটারা-সরিষাবাড়ী সড়কে টহল দিচ্ছিল। এ সময় পুলিশ দেখে গ্রেফতারকৃত ওই তিন যুবক পালানো চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। পরে ইব্রাহীম খানের নিকট থেকে একটি রিভলবার ও আট রাউন্ড গুলি এবং মুরাদ হাসানের নিকট থেকে আরো একটি রিভলবার উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়েছে।