দেশে টেবিল টেনিসের উন্নতির জন্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনকে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে।
সোমবার আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইফতিখার-উজ-জামান বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারন সম্পাদক খোন্দকার হাসান মুনীরের হাতে এ অর্থের চেক হস্তান্তর করেন।
আইসিবির পক্ষ থেকে ভবিষ্যতে বিদেশি প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণের জন্যও টিটি ফেডারেশনকে সহযোগিতা করা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।
চেক হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি শাসসুল আলম আনু, কোষাধ্যক্ষ মো. তাজউদ্দিন পাপ্পু ও করপোরেশনের কর্মকর্তারা। উল্লেখ্য, মোহাম্মদ ইফতিখার-উজ-জামান টিটি ফেডারেশনেরও একজন সদস্য।