চট্টগ্রামের কর্ণফুলী নদী সংরক্ষণ প্রশ্নে জারিকৃত রুলের ওপর শুনানি হাইকোর্টে শেষ হয়েছে। আগামী আগস্ট এ বিষয়ে রায় ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করে দেন।
শুনানিতে রিটকারী সংগঠনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক শুনানি করেন।
কর্ণফুলী নদী সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মনজিল মোরসেদ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ১৮ জুলাই হাইকোর্ট কর্ণফুলী নদী সংরক্ষণ এবং নদী দখল করে গড়ে উঠা স্থাপনা অপসারণের কেন নির্দেশ দেয়া হবে না এই মর্মে রুল জারি করে। এছাড়া নদীর তীর দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনার তালিকা আদালতে দাখিল করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়।
গত বছরের ৮ নভেম্বর জেলা প্রশাসনের ওই তালিকা হাইকোর্টে দাখিল করা হয়। এরপর মঙ্গলবার এ সংক্রান্ত মামলার রুলের ওপর চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য দিন ধার্য করে দেয়।