খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

 
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধিত) আইন ২০১৬ বাতিলের দাবিতে খাগড়াছড়িতে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে এ হরতাল কর্মসূচি পালিত হচ্ছে। 
 
এতে দূরপাল্লার সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মাটিরাঙায় সকালে হরতালের সমর্থনে পিকেটাররা খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। জেলার ৯টি ঊপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে এ হরতাল চলছে বলে জানা গেছে। যেকোনো অপ্রতিকর পরিস্থিতি মোকাবেলায় জেলার সর্বত্র অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
 
ঊল্লেখ্য, গত ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব অনুষ্ঠিত মন্ত্রী সভার নিয়মিত বেঠকে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৬ এর খসড়া অনুমোদন দেয়া হয়।
 
 
ইত্তেফাক/কেকে