ফরিদপুরের সালথা উপজেলায় ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা মওলানা ফয়জুর রহমান (৯০) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালি...রাজিউন)।
বুধবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাওলানা ফয়জুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে (ফরিদপুরা হুজুর) নামে পরিচিত ছিলেন। তিনি বায়ান্নর ভাষা আন্দোলন, ৬৯ এর গণআন্দোলন ও মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। ফয়জুর রহমান উপজেলা সদরের ইসলামি ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ নুরুল হকের ছেলে।
বাদ আছর সালথা দরগা বাড়িতে জানাজা শেষে তার লাশ রাষ্টীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ইত্তেফাক/এএসএমইউ