‘টিউবলাইটে’ সালমানের নায়িকা চীনের ঝু ঝু

 
‘টিউবলাইট’-এ অভিনয় করতে লাদাখ পৌঁছেছেন বলিউড অভিনেতা সালমান খান। ছবিটিতে তার বিপরীতে কাজ করবেন চীনের অভিনেত্রী ঝু ঝু। 
 
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং শুরুর আগে সালমান ও ঝু ঝু একসাথে একটি ছবি পোস্ট করেছেন। 
 
প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দি ভাষা শিখতে গত ৩ আগস্ট মুম্বাই যান ঝু ঝু। এরপর তিনি শুটিংয়ের জন্য লাদাখ পৌঁছান। 
 
বলা হচ্ছে, ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপট স্থান পাবে ছবিতে। হিন্দি ও চীনা ভাষাতে শুটিং হতে পারে এটি। 
 
ইত্তেফাক/এএসএস