মাগুরা সদর উপজেলার বেড় আকসি গ্রামে বুধবার দুপুরে গাছের ডাল পড়ে মুরাদ (৩৬) নামে একজনের মৃত্যু হয়েছে ।
তিনি ওই গ্রামের সামাদ মোল্লার ছেলে । একটি গাছের ডাল কাটর সময় তা মাথার ওপর ভেঙে পড়লে তিনি গুরুতর আহত হন।মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।