কুমিল্লায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালাখালা গ্রামের সিরাজ মিয়া হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
 
কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক এম আলী আহমেদ বুধবার এ আদেশ দেন। দণ্ডাপ্রাপ্তরা হলেন- দাউদকান্দি উপজেলার মালাখালা গ্রামের মৃত রব মুহুরীর ছেলে রফিক ও সাহিনুর সানু, আলীম উদ্দিনের ছেলে আবদুল কাদের মিয়া ও একই উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মৃত ইউসুফ আলী ফরাজীর ছেলে সামছুল হক ফরাজী।
 
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ২৩ জুন টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজ মিয়াকে গলা কেটে হত্যার পর খুনিরা তার লাশ দাউদকান্দি উপজেলার রায়পুর মাঠে ধান ক্ষেতে লাশ ফেলে রাখে। খবর পেয়ে দাউদকান্দি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় সিরাজ মিয়ার ছেলে মো. দুলাল মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।
 
ইত্তেফাক/ইউ