অস্কার ফিগেরোয়াকে মাত্র নয় বছর বয়সে কলম্বিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহী গেরিলাদের যুদ্ধে সপরিবারে ঘর ছেড়েছিলেন। এরপর একটা সময়ে দেশে ফিরেছেন। মন দিয়েছেন ভারোত্তোলনে, পেয়েছেন সর্বোচ্চ সাফল্য। কিন্তু, দুর্ভাগ্য পিছু ছাড়েনি তার।
অলিম্পিক শুরুর মাস দুয়েক আগে গাড়ি চুরির মামলায় ফেঁসে যান কলম্বিয়ান এই ভারোত্তোলক। গাড়ি চুরির এই ঘটনায় শাস্তিও পেতে হয়েছে তাকে। দুর্বিষহ সময়টা পার করে চলে আসেন রিও অলিম্পিকে। ভাগ্য বিধাতা মুখ ফেরাননি; দেশকে স্বর্ণ উপহার দিলেন ফিগেরোয়া। সোমবার ভারোত্তোলনের ৬২ কেজি বিভাগে সর্বমোট ৩১৮ কেজি উত্তোলন করে শিরোপা নিশ্চিত করার পর নিজেকে ধরে রাখতে পারেননি, ভেঙে পড়েন কান্নায়। তারপর খুলে ফেলেছেন জুতার ফিতা।
কিছুক্ষণ পর ঘোষণা দিলেন অবসরের। ফিগেরোয়া বলেন, ‘এই মুহূর্তে নিজের অনুভূতি বর্ণনা করা আমার পে সম্ভব নয়। দীর্ঘ ২২ বছর ধরে ভারোত্তোলন করছি। এখন সময় এসেছে অবসর নেয়ার। তাই আমি জুতা খুলে ফেলেছিলাম।’ ওয়েবসাইট