ক্যারিয়ারের শুরু থেকে অনেকগুলো ছবি নির্দিষ্ট ব্যানারের মধ্যেই করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। সেই জায়গা থেকে নতুন করে ফিরলেন তিনি। সম্প্রতি নির্দিষ্ট গণ্ডি থেকে বের হয়ে নতুন একটি ছবিতে অভিনয় করলেন বাপ্পী।
'তোমার হতে চাই' শিরোনামের একটি ছবিতে অভিনয় করলেন তিনি। অনন্য মামুন পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম। এছাড়াও ঈদে মুক্তি পাচ্ছে বাপ্পীর 'সুলতানা বিবিআনা' ছবিটি। এটিতে তার সাথে অভিনয় করেছেন আঁচল। বাপ্পী এ প্রসঙ্গে বলেন, 'চলচ্চিত্র আসলে বড় একটি ক্যানভাস। এখানে নির্দিষ্ট ব্যানার বা গণ্ডিতে কাজ করাটা মুখ্য কোনো বিষয় নয়। আমি চাই নিজেকে ঠিকঠাক দর্শকদের মাঝে উপস্থাপন করতে। দর্শকদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা।'
ইত্তেফাক/এসএস