সরাইলে অস্ত্রসহ গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অস্ত্রসহ একজন গ্রেফতার হয়েছেন। গ্রেফতার মোবারক হোসেন (২৬) সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের বাসিন্দা।
 
পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ১০-১২ জন ডাকাতির প্রস্তুতি নিলে তাদের ধাওয়া করা হয়। এ সময় একজনকে আটক করা হয়। তার কাছে থেকে একটি পাইপগান ও দুইটি গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুইটি দা, দুইটি বল্লম ও দুইটি ছোরা উদ্ধার করা হয়।
 
পুলিশ আরো জানায়, মোবারক হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ছয় মামলার আসামি।
 
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হবে।