রাজধানীর টিকাটুলিতে বাসের ধাক্কায় জামাল হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
জামাল হোসেন শরীয়তপুর জেলার বেদরগঞ্জ উপজেলার মোখাফর আকনের ছেলে। তিনি জুরাইনে ওয়ার্কশপের ব্যবসা করতেন।
জানা যায়, পোস্তগোলা জামাল হোসেনের ওয়ার্কশপ থেকে মোটরসাইকেলে করে নবাবপুর যাচ্ছিলেন। টিকাটুলি রাজধানী সুপার মার্কেটের সামনে পৌঁছলে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে জামাল পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে