সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দিতে এর বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষকে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন সমিতির সভাপতি অধ্যক্ষ আউয়াল সিদ্দিকী, সাধারণ সম্পাদক বিলকিস জামান, সহসভাপতি অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায় সমর, হাসিনা পারভীন, মো. শাহে আলম প্রমুখ।
বক্তারা বলেন, একটি গোষ্ঠি জঙ্গিবাদের নামে দেশকে অস্থিতিশীল করার জন্য অপেচষ্টা চালাচ্ছে। বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের বিপথগামী করে তারা তাদের কর্যক্রম সফল করার চেষ্টা করছে। এ ধরনের অবস্থা রুখে দিতে সমাজে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করা দরকার।
তারা আরো বলেন, শিক্ষকরা কখনোই চান না তাদের কোনো শিক্ষার্থী জঙ্গিবাদে জড়িয়ে পড়ুক। তারা তাদের নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দেন। তারপরও কিছু শিক্ষার্থী জঙ্গিবাদে জড়াচ্ছে। এ জন্য স্কুল-কলেজ শেষ করে শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশচ্ছে তার দিকে পরিবারকে খেয়াল রাখতে হবে। জঙ্গিবাদ রুখে দিতে সবাইকে ধর্ম সম্পর্কে যথাযথ জ্ঞানার্জনের আহ্বান জানান বক্তারা।