বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আলী মন্ডল (৬০) উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা গ্রামের বাসিন্দা।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলাধীন কাফুরা এলাকায় শেরপুর-ধুনট সড়ক পারাপারের সময় শেরপুরগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
শেরপুর থানার এসআই এবাদ আলী জানান, লাশ উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ