বেনাপোল কাস্টমসে ৫০ হাজার মার্কিন ডলার উদ্ধার

বেনাপোল চেকপোস্টে ভারত থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।
 
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এক যাত্রীর পরিত্যক্ত ব্যাগ থেকে এ ডলার উদ্ধার করা হয়। এ সময় ওই যাত্রী কৌশলে পালিয়ে যান।
 
বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার নিতিশ বিশ্বাস জানান, কাস্টমস হাউসের স্কানিং মেশিনে পরিত্যক্ত ওই ব্যাগ পরীক্ষা করে তার ভিতরে ৫০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়।
 
বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার করা মার্কিন ডলার বাংলাদেশি টাকার ৪২ লাখ টাকার সমপরিমাণ।